উইন্ডোজ ৮-এ কিভাবে ডিএনএস সেটিংস্ পরিবর্তন করতে হয়
১. Control Panel খুলুন। আপনি যেকোনোটি করতে পারেনঃ
Start স্ক্রিনে, 'Control Panel' লিখুন এবং তল্লাশির ফলাফলে Control Panel-এর লিংকে ক্লিক করুন।
desktop মুডে, Charms মেন্যু খুলুন, menu, settings নির্বাচন করুন এবং তারপর Control Panel নির্বাচন করুন
২. Control Panel থেকে, Network and Internet-এর অধিনে, View network status and tasks ক্লিক করুন

৩. Connections-এর পাশে ডান দিকের লিংকে ক্লিক করুন।
এই স্ক্রিনশট একটি রাউটারের সাথে একটি তারহীন সংযোগ দেখানো হয়েছে তাই লিংকটি হলে ওয়াই-ফাই। যদি আপনি কোন তারের সংযোগ ব্যবহার করেন তবে এই নামটি ভিন্নভাবে দেখাবে।

৪. connection status উইন্ডোতে, Properties ক্লিক করুন।

৫. তালিকা থেকে Internet Protocol Version 4 (TCP/IPv4) নির্বাচন করুন, তারপর Properties ক্লিক করুন।

৬. Use the following DNS server addresses, and enter নির্বাচন করুনঃ
Preferred DNS server: 8.8.8.8
Alternate DNS server: 8.8.4.4

৭. সবশেষে OK এবং আপনার পরিবর্তন সংরক্ষন করতে পূর্ববর্তী উইন্ডোজে ক্লিক করুন।